,

সরাইলে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে নিয়োগের অনিয়মের অভিযোগ

news-image

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে পদায়নের নিয়োগের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে । উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে চার জন কর্মরত থাকা অবস্থায় জ্যৈষ্ঠতা লংঘন করে সর্ব কনিষ্ট ব্যক্তিকে পদায়ন করার অভিযোগ পাওয়া গেছে । পদায়নের আদেশ জারি করায় মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক অর বিন্দু দত্ত ও সরাইলে অতিরিক্ত দায়িত্ত থাকা অবস্থায় আশুগঞ্জ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুদ দাইয়ান নিয়মনীতি অমান্য করে সর্ব কনিষ্ট মিনাক্ষী রানী দেবকে পদায়ন করার লক্ষে সুপারিশ করেন।

এ বিষয়ে গত ১১ মে মহা পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে একটি লিখিত অভিযোগ করেন পরিবার কল্যান সহকারী অপু রানী পাল, হুসনে আরা বেগম, আরতী রানী দেব । অভিযোগ মোতাবেক ১৯৯২ সালে যোগদান কৃত সর্ব কনিষ্ঠ মিনাক্ষী রানী দেব কে পরিবার কল্যান সহকারী পদ থেকে তাকে কালীকচ্ছ ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে পদায়ন করেন। যাহার ফলে ঐ এলাকায় সমালোচনা ও কাজের বিঘ্নতা সৃষ্টি হয়েছে এবং সর্ব কনিষ্ট মিনাক্ষী রানী দেবের পদায়ন তদন্তের দাবী করেছে জ্যৈষ্ঠরা । এ বিষয়টি অত্যন্ত সন্মান হানিকর ব্যাপার বলে মনে করেন তারা।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবার পরিবল্পনা উপপরিচালক অরবিন্দু দত্ত বলেন , পদায়নের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তারা এ অভিযোগ করতে পারে না , পদায়নের বিষয় আমার কোন প্রকার সুপারিশ ছিল না , উর্দ্বতন র্কতৃপক্ষ মিনাক্ষী রানী দেবকে পদায়ন করেছে ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে