শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে নদীর গর্ভে বিলীন হচ্ছে বাড়ি-ঘর

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে নদীর গর্ভে বিলীন হচ্ছে বসত ঘর-বাড়ি। উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ(পূর্বপাড়া) নদী ভাংঙ্গনের এসব এলাকায় একের পর এক ঘরবাড়ি বিলীন হচ্ছে।গত কয়েক দিনে টানা ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পানি নিচে দিকে ধাবিত হওয়ায় লৌহর নদী দিয়ে বয়ে যাচ্ছে প্রবল স্রোত আর এরই ফলে পানির স্রোতে নদীর গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি গুলো।

সরেজমিনে দেখা গেছে, হরষপুর দেওয়ান বাজারের পূর্ব দিকে মির্জাপুর- হরষপুর রেলওয়ে ষ্টেশনের রাস্তার পাশ ভেঙ্গে নদীতে পড়ছে। এরই পাশাপাশি সরকারি খাস ভূমিতে প্রায় ২০টি মত পরিবারের বসবাস। এরই মধ্যে গত বৃহস্পতিার রাত থেকে শুক্রবার সকাল পযর্ন্ত পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতের কারণে ঘরবাড়ি ভেঙ্গে পড়ছে নদীতে। জানা যায়, এরই মাঝে নদীতে বেশকয়েকটি বসত বাড়ি ভেঙ্গে বিলীন হয়ে গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সারুয়ার রহমান ভূঁইয়া জানান, আমি খবর পেয়ে নদীর তীরবর্তী মানুষদেরকে সরিয়ে নিয়েছি এবং অন্যদেরকে ক্ষতির হাত থেকে বাচাঁর জন্য দ্রুত নিরাপদ স্থানে যেতে বলেছি ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ বলেন,আমি শুক্রবার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছি।যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা লিষ্ট তৈরী করা হয়েছে। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সর্ব্বাত্নক সাহার্য্য ও সহযোগিতার ব্যবস্হার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এছাড়া ঘটনা স্হল পরিদর্শন কালে ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আখিঁনুর জাহান, ইউপি চেয়ারম্যান সারুয়ার রহমান ভূঁইয়াসহ অনেকেই।

এ জাতীয় আরও খবর

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে