,

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৭০

gaza3রবিবার পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০। এর মধ্যে পিতা-পুত্রসহ চার ফিলিস্তিনি গাজার দক্ষিণাঞ্চলে ইজরাইলের তিনটি পৃথক বিমান হামলায় নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়াও রাফান ও খান ‌ইউনিস শহরে ১০ জনেরও বেশি আহত হয়েছে বলে সিনহুয়ার বরাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিনিধি জানিয়েছে।
তিনি বলেন, শুরু থেকে এ পর্যন্ত ইজরাইলের সেনাবাহিনীর আক্রমণ ও বিমান হামলায় ১৭০ ফিলিস্তিনি নিহত এবং ১,১৫৪ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৮০ জনের বেশি সাধারণ মানুষ।
প্রতিনিধি আরও যোগ করেন, নিহতদের মধ্যে ৩৬ জন শিশু ও ৩২ জন মহিলা। এছাড়াও ৩৫০ জন শিশু ও ৪৬০ মহিলা আহত হন।
গাজা উপত্যকায় তিন ইজরাইলি তরুণকে অপহরণের পর হত্যা করা হয়। ইজরাইল এ ঘটনার জন্য হামাসকে দায়ী করে। এর পর পরই এক ফিলিস্তিনি যুবক অপহৃত হন এবং ইজরাইলের বিরুদ্ধে তাকে পুড়িয়ে হত্যার অভিযোগ করে হামাস।
এরপর গত মঙ্গলবার থেকে শুরু হয় গাজা উপত্যকায় ইজরাইলি বিমান হামলা। পাশাপাশি হামাসও ইজরাইলকে লক্ষ্য করে মর্টার ও রকেট হামলা চালাতে থাকে। গাজায় প্রতিদিনই নিহতের সংখ্যা বাড়লেও ইজরাইলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ