চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন জার্মানি

germanব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ ঘরে তুলে নিয়েছে ইউরোপের ফুটবল পরাশক্তি জার্মানি।



এর আগে বাংলাদেশ সময় রোববার রাত ১ টায় রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামে এই দুই দল। খেলা শুরুর পর থেকেই শিরোপা জয়ের জন্য মরিয়া দুটি দল আক্রমণ-পাল্টা আক্রমণ করে চলে।



ম্যাচের অতিরিক্ত ২৩ মিনিটের মাথায় মারিও গোৎসার গোলে ইতিহাস গড়ে জার্মানি। ৩০ মিনিটের মাথায় ভালো একটি সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। এজেকুয়েল লাভেজ্জি জার্মানির জালে জড়ান বল। কিন্তু সহকারী রেফারি উচিয়ে রেখেছিলেন অফসাইডের পতাকা।







৯০ মিনিট খেলা শেষে কেউ গোলের দেখা পায়নি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে গোল করে জার্মানিকে এগিয়ে দিলেন মারিও গোটসে।



জার্মানি ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো দল, যারা ল্যাতিন আমেরিকার মাটি থেকে প্রথমবারের মত শিরোপা নিয়ে গেল ইউরোপে।



১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপের ফাইনালে প্রথম জার্মানির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেবার জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে ম্যারাডোনার নেতৃত্বে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে আর্জেন্টিনা। চার বছর পর রোমে নীল-আকাশি জার্সিধারীদের ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে জার্মানি। 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান