,

বাঞ্ছারামপুরে শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানী ঘটনায় তদন্ত কমিটি গঠন

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর উপজেলায় অবস্থিত প্রাচীন ও স্বনামধন্য বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ইংরেজী বিভাগের শিক্ষক বিল্লাল হোসেন নিজে বিদ্যালয়টি অধ্যায়নরত সপ্তম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় গতকাল মঙ্গলবার বিকালে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে।কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঞ্ছারামপুর বরাবর লিখিত আকারে প্রতিবেদন দেয়ার কথা বলা হয়েছে।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শওকত ওসমান জানান, মঙ্গলবার বিকালে আমরা বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়ন ও মারধর-এর অভিযোগে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি।’

তিনি আরও জানান, ঘটনার তদন্তের জন্য যাদের নিয়ে কমিটি করা হয়েছে এরা হলেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) মো.সোহাগ হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী এবিএম খোরশেদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আবু তৌহিদ।

উল্লেখ্য, গত ২২ মে বাঞ্ছারামপুরস্থ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর পরিবার স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের কাছে লিখিত অভিযোগ দেন যে স্কুলটির শিক্ষক বিল্লাল হোসেন কর্তৃক তাদের মেয়ে (ছাএীকে) নানা উপায়ে যৌন নিপীড়ন করেছেন। অভিযোগটিতে তারা শিক্ষকের দৃষ্ঠান্তমূলক বিচারের দাবী ও জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে