,

বাচার লড়াইয়ে অন্ধ হাফেজ জাহাঙ্গীর

Jahangirআমিরজাদা চৌধুরী: নিজের চিকিৎসা ব্যয় আর পরিবার-পরিজনের অন্ন সংস্থানে দিশেহারা অন্ধ হাফেজ মো: জাহাঙ্গীর আলম। মানুষের দ্বারে দ্বারে ঘুরে ফিরছেন তিনি। ৬ বছর বয়সে অন্ধত্ব বরন করেন জাহাঙ্গীর। কিন্তু  অন্ধত্ব পুরোপুরি দমাতে পারেনি তাকে । ভর্তি হন হাফেজী পড়ায় । হাফেজী পাশ করার পর তারবীহ নামাজ পড়িয়ে আর হেফজ শিক্ষা দিয়ে জীবনে বেচে থাকার একটা পথ বের করে নেন তিনি। নবীনগরের লাউর-ফতেহপুর হাফিজীয়া মাদ্রসা থেকে হাফেজী পাশ করার পর এ গ্রামের মসজিদেই ইমামতি করতে শুরু করেন জাহাঙ্গীর। কিন্তু ২০০৭ সালে হৃদরোগে আক্রান্ত হলে পুরোপুরি অসহায় হয়ে পড়েন তিনি। নিজের চিকিৎসা চালানোর পাশাপাশি পরিবারের ভরনপোষন কিভাবে করবেন সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়েন। হৃদরোগ ছাড়াও এখন তার শরীরে বাসা বেধেছে আরো নানা রোগ। যার চিকিৎসায় দরকার অনেক অর্থের। তার বাবা আবদুল জলিলও হত-দরিদ্র। ছেলের চিকিৎসায় হাত বাড়িয়ে দেয়ার মতো সামান্য সামর্থ্যও নেই এই বৃদ্ধের। মানুষের সাহায্য-সহযোগিতাতেই এখন দিন পার করছেন জাহাঙ্গীর।একজন অন্ধ হাফেজের চিকিৎসা সহায়তায় সমাজের বিত্তশালী ও হৃদয়বান মানুষ হাত বাড়িয়ে দেবেন এই আশা করছেন জাহাঙ্গীর আর তার বৃদ্ধ বাবা-মা। জাহাঙ্গীরের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে।সংসারে বৃদ্ধা বাবা-মা ছাড়াও রয়েছে স্ত্রী ও তিন পুত্র সন্তান। সাহায্য পাঠানোর ঠিকানা জাহেরা খাতুন, সঞ্চয়ী হিসাব নম্বর ১৪৭৫২, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কোম্পানীগঞ্জ শাখা, কুমিল্লা। মোবাইল : ০১৭৪৫১৪০৩৭৫, ০১৭১২০৬১৮৭১। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ