,

ব্রাহ্মণবাড়িয়ার আগুনে পুড়ে ১০ টি দোকন ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া  : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে প্রায় ১০টি দোকান ভষ্মীভূত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। সোমবার সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া বাজারের পাশের একটি বাড়ির মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে একটি বেকারি, দুইটি ফার্ণিচার, একটি মৎস্য খাদ্য, একটি ক্যাবল নেটওয়ার্ক ও বাকিগুলো মুদি মালের দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইনস্পেক্টর এ,এম মফিজুর রহমান জানান, আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, আগুনে ১০টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত করে অগ্নিকান্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদারন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ভষ্মীভূত দোকনগুলোর ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধকোটি টাকা হতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে