,

ব্রাহ্মণবাড়িয়ায় কারাভোগ শেষে দেশে ফিরে গেছে দুই ভারতীয় নাগরিক

news-image

নিজস্ব প্রতিনিধি : ১৬ মাস কারাভোগের পর দেশে ফিরে গেছে ভারতীয় নাগরিক জয়ন্তি বিশ্বাস (৫০) ও তার ছেলে প্রান্তোষ বিশ্বাস। গতকাল শনিবার সন্ধ্যায় আখাউড়া স্থলবন্দরের নো ম্যান্স ল্যান্ডে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর কাছে তাদেরকে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় উপস্থিত ছিলেন স্থল বন্দর বিজিবি কোম্পানী কমান্ডার মাহবুবুর রহমান, আইসিপি ক্যাম্প কমান্ডার এনামুল হক ইমিগ্রেশন কর্মকর্তা পিয়ার আহমেদ। খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারী মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে জয়ন্তি বিশ্বাস ও তার ছেলে প্রান্তুষ বিশ্বাস। এসময় কুলাউড়া থানা পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদেরকে আদালতে পাঠায় পুলিশ। দীর্ঘ ১৬ মাস মৌলভী বাজার কারাগারে সাজা ভোগ শেষে মুক্তি পায় তারা। আখাউড়া স্থল বন্দর বিজিবি কোম্পানী কমান্ডার মাহবুবুর রহমান জানান, সন্ধ্যায় ভারতীয় দুই নাগরিক কে বিএসএফ’র হাতে তুলে দেয়া হয়েছে। তাদের বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের করিমগঞ্জ বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে