,

আখাউড়া মাদক কারবারির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার 

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক মামলার এক আসামীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার মনিয়ন্দ এলাকা থেকে তার লাশ উদ্ধার হয়। নিহতের বুকে ৪টি গুলির চিহ্ন রয়েছে। নিহত ব্যক্তি হলো জেলার কসবা উপজেলার শিমরাইল গ্রামের মো. খোরশেদ মিয়ার পুত্র মো. দুলাল মিয়া (৪৫)। জানা গেছে, মনিয়ন্দ গ্রামের দীঘিরজান এলাকায় একটি ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে নিহতের স্ত্রী হালিমা বেগম ও কন্যা নাজনীন সুলতানা আখাউড়া থানায় এসে নিহতের পরিচয় সনাক্ত করেছে।

নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, গতকাল শুক্রবার দিনগত রাত ২টার দিকে ৪/৫ জন লোক জোর পূর্বক তার স্বামীকে ঘর থেকে বের করে নিয়ে যায়। সকালে আখাউড়ায় লাশ উদ্ধার হওয়ার খবর পেয়ে থানায় এসে স্বামীর মৃতদেহ দেখতে পাই। তিনি জানান, তার স্বামীর বিরুদ্ধে কয়েকটি মাদকের মামলা রয়েছে। তবে তিনি বর্তমানে  মাদক ব্যবসা করেন না মাছ চাষ করতেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন তরফদার বলেন, নিহত দুলাল মিয়ার বিরুদ্ধে কসবা, নবীনগর ও মুরাদনগর থানায় মাদকসহ বিভিন্ন ধারায় ১২টি মামলা রয়েছে। কে তাকে ধরে এনেছে বলতে পারবো না। তবে তার বিরোধীপক্ষের সাথে দ্বন্ধের জেরে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে