,

সুপ্রিম কোর্ট চত্বরের ভাস্কর্য সরানোয় ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ

news-image

নিজস্ব প্রতিনিধি : দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট চত্বর থেকে রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক লেডি জাস্টিসের আদলে গড়া ভাস্কর্য সরানোর প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সবাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে উদীচী ছাড়াও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নারীরা অংশ নেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি আক্তার হোসেন সাঈদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জ.ই স্বপন প্রমুখ।

বক্তারা সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য ভাস্কর্য রয়েছে। ধর্ম নিরপেক্ষতার বাংলাদেশে কারো কাছে  মাথা নত করে ভাস্কর্য সরানোর নাম অসাম্প্রদায়িক বাংলাদেশ নয়।

এর আগে ইসলামি সংঘটনের দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত রাতে সুপ্রিম কোর্ট চত্বরে বসানো ন্যায় বিচারের প্রতীক গ্রিক দেবীর ভাস্কর্য সরিয়ে নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে