,

বাঞ্ছারামপুরে চাঁদাবাজির অভিযোগে ৩ জন গ্রেফতার

news-image

সালমা আহমেদ ,বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গত কয়েকদিনে একের পর এক অপরাধ ঘটনা বেড়েই চলার অভিযোগ পাওয়া গেছে।এসব ঘটনার বিরুদ্ধে হাজার –হাজার জনতা গত ২১ মে উপজেলার রুপস্দী ইউনিয়নে সকল স্তরের সাধারন জনতা কৃষক,নারী ক্ষেত-খামারে কাজ বন্ধ রেখে মানববন্ধনে অপরাধী,মাদক-চাদাবাজদের বিরুদ্ধে অংশ নেয়ার মতো ঘটনাও ঘটেছে।
তবে,গতকাল দিবাগত রাত ১টায় উপজেলার রুপুসদী হতে মাদক ব্যবসা ও চাদাবাজির অভিযোগে অভিযুক্ত ৩ যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।এলাকাবাসী জানায়,রবি মিয়া নামে জনৈক কৃষকের মেয়েতে ৫০ হাজার টাকা চাদা দাবী করায় বিষয়টি থানা পুলিশকে জানায় কন্যাপক্ষ।রাত ১১টায় বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ওসি অংশু কুমার দেবের নের্তৃত্বে উপপরিদর্শক(এসআই)মো.মোবারক হোসেনের নের্তৃত্বে পুলিশ বাহিনী রুপুসদী হতে খায়রুল হক,আহসান উল্লাহ,সাইফুল নামে ৩ যুবককে গ্রেফতার করে।গ্রেফতারের পূর্বে গ্রামবাসী তাদের বেদম প্রহার করে বলে জানা গেছে।
থানা সূত্রে জানা গেছে,আজ শুক্রবার তাদের চাদাবাজি ও মাদক আইনে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে