সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় তরুণী ধর্ষণের অভিযোগে আটক ১

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় কবিরাজি চিকিৎসা নিতে গিয়ে এক তরুণী ধর্ষিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক মাস আগে কবিরাজ মনির শাহর কাছে চিকিৎসা নিতে গেলে ওই কবিরাজ তাকে কৌশলে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার পরিবার ব্রাক্ষণবাড়িয়া আদালতে মামলা করেন। পরে মঙ্গলবার দিবারাতে মনির শাহকে গ্রেপ্তার করে পুলিশ।
আখাউড়া থানা ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে, ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর কালাছড়া গ্রামের এক তরুণী বুকের ব্যথায় আক্রান্ত হলে তাকে আখাউড়া পৌরশহরের খরমপুর গ্রামের কবিরাজ মনির শাহ্র কাছে নেয়া হয়। এরপর চিকিৎসা দেয়ার নামে ওই কবিরাজ তরুণীকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানানোর জন্য কবিরাজ তরুণীকে ভয়ভীতিও দেখায়। পরে ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নেয়া হয়। এরপর ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়ে যায়।
এ ঘটনায় ধর্ষিতার পরিবার গত ২৮ এপ্রিল ব্রাক্ষণবাড়িয়া আদালতে ধর্ষণ মামলা করেন। পরে আদালতের নির্দেশে মঙ্গলবার রাতে কবিরাজ মনির শাহকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশ। একই সাথে ধর্ষিত ওই তরুণীকেও উদ্ধার করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার মনিরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ও বলেন গতকাল বুধবার বিকালে ওই তরুণীর মেডিকেল চেকআপ করানো হবে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন