বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী আত্বসমর্পন : এলাকায় স্বস্থি

news-image

ফয়সল আহমেদ খান , বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের কুখ্যাত মাদক সম্রাট ও মাদক ব্যবসায়ী বাহাদুর মিয়া অবশেষে পুলিশের কাছে আত্বসমর্পণ করতে বাধ্য হয়েছে।
আজ (বুধবার)বাঞ্ছারামপুরস্থ ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও মাদক বিরোধী আলোচনায় সভায় ছয়ফুল্লাকান্দি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মালু মিয়ার ছেলে মো.বাহাদুর মিয়া দীর্ঘদিন অন্ধকার জগতে থেকে সহযোগিদের মাধ্যমে গোটা বাঞ্ছারামপুর উপজেলায় হোলসেলার মাদক হিসেবে গাঁজা,আফিম,হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল ইত্যাদি পাইকারী বিক্রি করতো বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

গত ফেব্রুয়ারি মাসে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো.মিজানুর রহমান পিপিএম এবং বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশু কুমার দেবের আহবানে সারা দিয়ে এবং ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আমিনুল ইসলাম তুষার-এর সহযোগিতায় বাহাদুর অন্ধকার জগত থেকে আলোর পথের যাত্রী হতে আজ স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দেয় বলে থানা সূত্র জানায়।

বাহাদুরের আত্বসমর্পনের সময় ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম তুষার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বাঞ্ছারামপুর থানার অফিসার ইনর্চাজ জনাব অংশু কুমার দেব, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাব্বির রহমান, এস.আই মো: আবুল কালাম এবং এস.আই এবং মোহাম্মদ মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর