,

সরাইল উপজেলায় মডেল ফার্মেসী উদ্ভোধন

news-image

আজ মঙ্গল বার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় মডেল ফার্মেসী শুভ উদ্ভোধন করা হয়। সরাইল হাসপাতাল মোড়ের বিসমিল্লাহ মেডিকেল হল কে মডেল ফার্মেসী হিসেবে শুভ উদ্ভোধন করা হয়।সরাইল উপজেলায় বিসমিল্লাহ মেডিকেল হল এবং রহমানিয়া মেডিকেল হল দুইটি ফার্মেসীকেই মডেল ফার্মেসী হিসেবে ঘোষণা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ মুস্তাফিজুর রহমান,মহা পরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তর। আরো উপস্থিত ছিলেন ডাঃ নিশিত নন্দী মজুমদার, সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা ঔষধ তত্ত্বাবধায়ক শংকর কুমার সরকার। ডাঃ কাজী আইনুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরাইল। ডাঃ আনাস ইবনে মালেক,আবাসিক মেডিকেল অফিসার সরাইল।এবং সরাইল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।বিসমিল্লাহ মেডিকেলের সত্বাধিকারী প্রোপাইটর হাজী মোঃ বশির উল্লাহ বলেন আমাদের এখানে একজন বি গ্রেড ফার্মাসিস্ট এর তত্বাবধানে পরিচালিত হয়।আমাদের এখানে সরকার অনুমোদিত ঔষধ কোম্পানি থেকে ঔষধ সংগ্রহ করা হয়, কোন ভেজাল ও নকল ঔষধ সংরক্ষণ করা হয় না।
পরে জেলার বিজয় নগর, আশুগঞ্জ,ও সদর উপজেলায় সরকার কতৃক গৃহীত মডেল ফার্মেসী পাইলট প্রকল্প এর আওতায় মডেল মেডিসিন শপের উদ্ভোধনের কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে