ব্রাহ্মণবাড়িয়ায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আদর্শ পাঠশালা উদ্বোধন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ‘আদর্শ পাঠশালা’ চালু করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় শহরের পুরাতন জেলখানায় জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এ পাঠশালার উদ্বোধন করেন। ‘স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ পাঠশালা চালু করা হয়েছে। সংগঠনের সদস্য সাজিদুর রহমান পুষ্পের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখে, সাংবাদিক মুখেলেছের রহামান জীবন, শাহআলম, মো. রায়হান। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়ার এই আদর্শ পাঠশালা হবে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আলোর দিশা। ‘মহৎ’ এই উদ্যোগের জন্য এ সংগঠন ও পাঠশালা সংশ্লিষ্টদের প্রতি শুভকামনা জানিয়ে সব ধরণের সহযোগীতা করার আশ্বাস দেন পুলিশ সুপার। পরে তিনি অতিথিবৃন্দ কেক কেটে আদর্শ পাঠশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান