শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টির দোকান গুলোতে বিক্রি হচ্ছে ভেজাল বিষাক্ত খাবার

seetesব্রাহ্মণবাড়িয়ার মিষ্টির দোকান গুলোতে ভেজাল বিষাক্ত খাবার অবাধে বিক্রি হচ্ছে। এতে করে একদিকে যেমন মানুষ পেটের পীড়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে, অন্যদিকে ভ্রাম্যমান আদালতের যথাযথ তদারকি না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছে এসব মিষ্টির দোকান মালিকরা। শহরের আর্দশ মাতৃ ভান্ডার, মাতৃভান্ডার ও মহাদেব মিষ্টান্ন ভান্ডারসহ বেশ কয়েকটি মিষ্টি দোকানে সরেজমিনে ঘুরে দেখা গেছে মিষ্টির দোকান গুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বাইরের অংশ ফিটফাট থাকলেও ভিতরে সদর ঘাট অর্থাৎ ভেতরে যেখানে খাবার তৈরী করা হয় সেখানে অত্যন্ত নোংরা ও আবর্জনাময়। ভেজাল মিষ্টি তৈরীতে এখন ব্যবহার করা হচ্ছে স্যাকারিন আর ক্ষতিকারক রঙ। এমনকি মিষ্টি তৈরীর প্রধান উপকরণ ছানাও তৈরী হচ্ছে ভেজাল প্রক্রিয়ায়। এসব খাবার আবার কোন কোন সময় সুযোগ বুঝে পঁচা বাসি অবস্থায় বিক্রি করা হয়ে থাকে। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষ প্রশাসনের কোন নজরদারী নেই বললেই চলে। তবে নির্বাহী ম্যাজিষ্টেট জহিরুল হক  জানান আমরা নিয়মিত মোবাইল র্কোট চালিয়ে যাচ্ছি। তবে মিষ্টির দোকান গুলোতে দ্রুত মোবাইল র্কোট চালানো হবে।

এ জাতীয় আরও খবর

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ

৮.৫২ লাখ কোটি টাকার ছায়া বাজেট এনসিপির

পদ্মায় বাস দুর্ঘটনা, তদন্তে দুই কমিটি

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

বিনিয়োগ টানতে রোড শো আয়োজনের সিদ্ধান্ত