ব্রাহ্মণবাড়িয়া পৌর মহাবিদ্যালয়ের প্রভাষক এস এম মেহেদী পারভেজ এর ইন্তেকাল

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিনয়ী শিক্ষাবিদ ব্রাহ্মণবাড়িয়া পৌর মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক এস এম মেহেদী পারভেজ ২১ মে রবিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে — রাজেউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৪৫ বৎসর। তিনি বিকেলে আকস্মিকভাবে উত্তর মৌড়াইল মৌকুঞ্জ নিজ বাসভবনে শ্বাসকষ্টে অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পিতা-মাতা, স্ত্রী, এক কন্যা ও ভাই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ সোমবার বাদ যোহর ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে উনার দাফন সম্পন্ন হয়। এদিকে এস এম মেহেদী পারভেজ এর মৃত্যুর সংবাদে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাংখীদের মাঝে শোকের ছায় নেমে আসে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উনার বাসভবনে ভীর জমায়। মেহেদী পারভেজ ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক ভিপি জেলা যুবদলের সাবেক সভাপতি এমদাদুল হকের ভগ্নিপতি।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান