ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অবশেষে মাছ রপ্তানি শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রায় দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও মাছ রপ্তানি শুরু হয়েছে। রপ্তানিকৃত মাছ কলকাতায় নিয়ে পরীক্ষা করা হবে পরীক্ষায় ফরমালিনের অস্তিত্ব পেলে ফের আমদানি বন্ধ করা হবে এমন শর্তে গতকাল থেকে আবারও মাছ রপ্তানি হচ্ছে। বন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, সকল জটিলতা নিরসন হয়ে যাওয়ায় সকাল থেকে বন্দর দিয়ে আবারও মাছ রপ্তানি শুরু হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ থেকে আমদানিকৃত মাছে ফরমালিনের অস্তিত্ব রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে গত ৫ মার্চ থেকে অনিদিষ্টকালের জন্য এ বন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ হয়ে যায়। এ সময় এ খাতে অন্তত ১৫ কোটি টাকা বৈদেশিক মূদ্রা অর্জন ব্যাহত হয়। বন্দর দিয়ে আবার ও মাছ রপ্তানি শুরু হওয়ায় দুদেশের ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে চাঞ্চল্য ফিরে এসেছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান