বাঞ্ছারামপুরে মাদক ব্যবসা বন্ধের দাবীতে এলাকাবাসীর  মানববন্ধন

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রুপুসদীতে আজ সকাল ১১টার দিকে মাদক ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।

মানববন্ধনে অংশ নেন যুবক, তরুণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।তারা এলাকার  মাদক বিক্রেতা ও মদতদাতা দের অবশ্যই গ্রেফতার করে আইনগত ব্যবস্হা নেওয়ায় জোড় দাবী জানান প্রশাসনের কাছে। এছাড়া মাদক সম্রাট  কামরুলসহ তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার করে উপজেলাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে ঘোষনার দাবী করেছেন সাধারন মানুষেরা।

মানববন্ধনে অংশ নেওয়া বৃদ্ধ মো.রহিছ মিয়া দাবী জানিয়ে বলেন,২০১১ সালের পর হতে বাঞ্ছারামপুর তথা রুপুসদী ইউপি মাদকের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে।আমার যুবক ছেলে জাকির হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক সম্রাট কামরুল বাহিনীর হাতে জীবন দিতে হয়েছে।কামরুলের বিরদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ডজন খানেক মাদক ও খুনের মামলা থাকা সত্বেও পুলিশ তাকে  গ্রেফতার করছে না।আমরা এর আসল রহস্য জানতে চাই?

রুপুসদী ইউপির বিভিন্ন দায়িত্বে থাকা এরকম অনেকেই সাংবাদিকদের বলেন, প্রতিমাসে মাদক সেবন কারণে প্রায়  ইউনিয়নে  সংসার ভাঙ্গছে।বিভিন্ন ভাবে সংসার জীবনে নারীরা  নির্যাতনের স্বীকার হতে হচ্ছে। আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলছি হয় আমাদের এলাকায় থাকতে দিন নতুবা মাদক বিক্রেতা-সেবনকারীরা এলাকায় থাকুক’।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো.মিজানুর রহমান পিপিএম বলেন, এজাহারভূক্ত আসামীদের অবিলম্বে গ্রেফতার করা হবে।এলাকা মাদক বাণিজ্য বন্ধ করার ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্হা  নিচ্ছি।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান