সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায়  স্ত্রী হত্যা মামলায় স্বামীর আত্মসমর্পণ

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চাঞ্চল্যকর গৃহবধূ কামরুন্নাহার তূর্ণা হত্যার মামলার একমাত্র আসামি নিহতের স্বামী আরিফুল হক রনি আজ রোববার আদালতে আত্মসমর্পণ করেছেন।

জেলা আদালতের কোর্ট ইন্সপ্যাক্টর মাহাবুবুর রহমান জানান,  রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগম এর আদালতে আত্মসমর্পণ করেন রনি। পরে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো:বদরুল আলম তালুকদার জানান, তূর্ণা হত্যা মামলায় আসামি রনি আদালতে আত্নসমর্পন করেছে। তাকে  জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন চাওয়া হবে আদালতে।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত পানির ট্যাংক থেকে গৃহবধূ তূর্ণার মরদেহ উদ্ধার করে পুলিশ। তূর্ণা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানায় তার পরিবার । মরদেহ উদ্ধারের পর থেকে তার স্বামী আরিফুল হক রনি পলাতক ছিলেন। এ ঘটনায় তূর্ণার বাবা মফিজুল হক বাদী হয়ে পরদিন আশুগঞ্জ থানায় রনির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন