সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগ

news-image

নিজস্ব  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই (দ:) ইউপির নরসিংসার গ্রামে ৬ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার এ ঘটনা ঘটে, শিশুটি ওই গ্রামের একটি কেজি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তবে ধর্ষকের নাম-পরিচয় জানাতে পারেনি শিশুটির পরিবারের লোকজন।

শিশুটির পারিবারিক সূএে  জানা , তাদের বাড়ি ময়মনসিংহ জেলায় তার স্বামী একজন শ্রমিক আর পরিবার নিয়ে তারা নরসিংসার গ্রামের দক্ষিণপাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকেন। আজ  শনিবার সকাল সকালে দিকে তার ৬ বছরের শিশু কন্যা স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। শিশুটিকে অজ্ঞাত (২৫) এক যুবক জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায় ওই যুবক। পরে স্থানীয়রা কাঁদতে দেখে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সূএে জানান,  শিশুটির পরিবারের পক্ষ থেকে রক্তক্ষরণের কথা বলায় প্রাথমিক চিকিৎসা দিয়ে একজন নারী চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পর জানা যাবে ধর্ষণ হয়েছে কিনা।

এ ব্যাপারে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে সদর হাসাপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ওই যুবককে মানসিক ভাবে অসুস্হ বলে ও শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয় ।তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা