,

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ত্রানের ১০৯ বস্তা চাল উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর বাজার থেকে হাওড় অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারী ১০৯ বস্তা ত্রানের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বুধন্তি ইউনিয়নের ইসলামপুর বাজার থেকে ত্রানের এ চালগুলো আব্দুল হাইয় নামক ব্যক্তির গুদাম থেকে উদ্ধার করে। সে সময় বরাদ্দকৃত চালের দায়িত্বে থাকা ইউপি সদস্য গাউস মিয়া কে পাওয়া যায়নি। নির্ভরযোগ্য সূত্রে জানাযায়, জেলার বিজয়নগরের বিভিন্ন ইউনিয়নে হাওর অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য এ চাল বরাদ্দ ছিল। এরই মাঝে কিছু ইউনিয়নে ক্ষতিগ্রস্থ কৃষকরা অনেকেই সরকারের বরাদ্দকৃত এ চাল পায়নি বলে অভিযোগও রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজ জানান, সরকারী চালগুলো হাওড় অঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য বরাদ্দকৃত ছিল। এ চালগুলো বুধন্তি ইউনিয়ন পরিষদে থাকার কথা ছিল কিন্তু চালগুলো গুদামে কিভাবে গেল তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। চালগুলো উদ্ধার করে বুধন্তি ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে