,

আশুগঞ্জের বাহাদুরপুরে দু-পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত॥

news-image

আশুগঞ্জ প্রতিনিধি॥ ফুটবল খেলাকে কেন্দ্র করে আজ বুধবার বিকেলে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জের বাহাদুরপুরে দু-পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ও জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও এলাকাবাসী জানান,  মঙ্গলবার বিকেলে বাহাদুরপুর গ্রামের সারং বাড়ি ও মেরাসানি বাড়ির ছেলেদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সারং বাড়ির ছেলেরা বিজয়ী হয় ও মেরাসানি বাড়ির ছেলেরা পরাজিত হয়। মঙ্গলবার থেকে খেলাকে কেন্দ্র করে দুই বাড়ির লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সারেং বাড়ির খাইরুল এর নেতৃত্বে কিছু যুবক মেরাসানির বাড়ির সামনে গেলে মেরাসারি বাড়ির জাকির ও সোহাগের সাথে কথা কাটাকাটি হয় এবং হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের উপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে মহাসড়কের উপর যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘন্টা ব্যাপী সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনলে মহাসড়কের উপর যানচলাচল স্বাভাবিক হয়। সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহসড়কের উপর প্রায় আধা ঘন্টা ব্যাপী যানচলাচল বন্ধ থাকে।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা বররুল আলম তরফদার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে