,

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ র‍্যাবের হাতে ২ জন আটক

news-image

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী থেকে মঙ্গলবার সকাল ৬টার দিকে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ দুই কারবারীকে আটক করেছে। এরা হলেন সিলেট জেলার বিয়ানীবাজার এলাকার আয়াতুল্লার মিয়া ছেলে আনোয়ার হোসেন (২৪) অন্যজন হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকার শোয়াই মিয়ার ছেলে শামসুদ্দিন (২০)। র‍্যাব -১৪ ভৈরব কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজুমল আরেফিন পরাগ জানান,  ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাউতলী মোড় নামক স্থানে গোপন সংবাদের ভিওিতে চেকপোষ্ট বসালে  কিছুক্ষন পর একটি প্রাইভেটকারটি আসতে দেখে দাঁড়ানোর সংকেত দিলে প্রাইভেটকারটি দ্রুত থামিয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে দুই জনকে হাতেনাতে আটক করি। এসময় প্রাইভেটকারটি তল্লাশী করে ৪০০ বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাঁজা০২টি মোবাইল সেট ও নগদ ৫০০ টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫,২০,০০০/-(পাঁচ লক্ষ বিশ হাজার) টাকা।আসামীদের  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের  সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে