,

কমলাদের হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা (টাইব্রেকার ভিডিওতে দেখুন)

NNR GRশ্বাসরুদ্ধকর ম্যাচে কমলাদের টাইব্রেকারে হারিয়ে দুই যুগ পর ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।বাংলাদেশ সময় রাত ২টায় অ্যারেনা দে সাও পাওলো স্টেডিয়ামে বল দখলের লড়াইয়ে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলায় গোল পায়নি কোনো দলই।আর তখন খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে প্রথমে হল্যান্ডের পক্ষে শট নেন রন ভ্লার, তার শট রুখে দিয়ে গোলরক্ষক সার্জিও রোমেরো আর্জেন্টিনাকে এগিয়ে যাওয়ার পথ করে দেয়। এরপর লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে প্রথম শটে গোল করে দলকে ১-০তে এগিয়ে নিতে ভুল করেননি।

হল্যান্ডের হয়ে দ্বিতীয় শটে গোল করে আরিয়েন রোবেন দলকে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এরপর শট নিতে এসে দারুণ দক্ষতায় গোল করেন এজিকুয়েল গ্যারে দলের লিড ২-১ করেন।এরপর আবারও আর্জেন্টিনার ত্রাতা হয়ে দাঁড়ান রোমেরো। ওয়েস্লি স্নেইডারের শট রুখে দিয়ে দলকে নিশ্চিত জয়ের সুভাস দেন। আর রোমেরোর কীর্তিকে নষ্ট করেননি তৃতীয় শট নিতে আসা সার্জিও অ্যাগুয়েরো। তিনি গোলে করে দলকে ৩-১ এগিয়ে নেন।এরপর ডাচ স্ট্রাইকার ডির্ক কায়ুট গোল করে ৩-২ এ ব্যবধান কমান। অপরদিকে চতুর্থ শটে গোল করে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দের জোয়াড়ে ভাসান ম্যাক্সি রদ্রিগেজ।প্রথম সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়ে বিষ্ময় সৃষ্টি করেছে জার্মানি। এ কারণে ফুটবলপ্রেমিদের চোখ ছিলো অ্যারেনা দে সাও পাওলো স্টেডিয়ামে।

নেদারল্যান্ডের সঙ্গে ১২ জুলাই তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচে খেলবে ব্রাজিল। আর ১৩ জুলাই বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে জার্মানি ও আজকের বিজয়ী আর্জেন্টিনা।

http://www.youtube.com/watch?v=dtBZm2ZUsMc#t=234

এ জাতীয় আরও খবর

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী