সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য সড়ক দূর্ঘটনায় নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য (ডিজিএফআই) নিহত হয়েছেন। নিহতের নাম তুহিনুজ্জামান (২৮)। তার বাড়ি সাতক্ষীরা জেলায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত তুহিনুজ্জামান বাংলাদেশ বিমান বাহিনীর কর্পোরাল পদে কর্মরত ছিলেন। তবে প্রেষনে ডিজিএফআই-এসিলেটের কর্মরত অবস্থায় আজ সোমবার বিকেলে মোটর সাইকেল যোগে সিলেট থেকে ঢাকা যাবার সময় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড খাঁটিহাতা নামক স্থানে দূর্ঘটনায় পতিত হন। দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে জরুরী ভিত্তিতে ঢাকায় প্রেরণ করলে নরসিংদীতে তার মৃত্যু হয়। সন্ধ্যায় নিহতের লাশ নিতে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার নরসিংদীতে পৌছে। হাইওয়ে বিশ্ব রোড ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর জানান, দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল (খুলনা মেট্রো-ল-১১-৫৮৩১) তাদের হেফাজতে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা