সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০০০ কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম মিসাইল বানালো উত্তর কোরিয়া

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সম্প্রতি নতুন এক ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। যা কিনা ১২০০ মাইল বা ২০০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল বলে শঙ্কা প্রকাশ করেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদা।

তিনি বলেন, জাপান মনে করে এই ক্ষেপণাস্ত্র ২০০০ কিলোমিটারের বেশি উচ্চতায় পৌঁছেছিল। যা দেশটির জন্য যথেষ্ট উদ্বেগের কারণ বলেও মনে করছেন এই প্রতিরক্ষা মন্ত্রী। তবে এ ব্যাপারে জাপানের প্রধান ক্যাবিনেট সচিব ইউশিহিদি সুগা বলেন, উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩০ মিনিট ধরে উড়লেও এটি জাপানের বিশেষ অর্থনৈতিক এলাকায় ঢোকেনি।

উল্লেখ্য, গতমাসে দু’দফা ব্যর্থ হওয়ার পর গতকাল রবিবার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটি নতুন ধরণের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরি করছে বলে ধারণা করা হয়। তবে এখনও পর্যন্ত এগুলোর কোনোটিরই পরীক্ষা চালায়নি পিয়ংইয়ং।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট