,

তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া: প্যারাসুট দিয়ে যুদ্ধক্ষেত্রে নামানো হচ্ছে ট্যাঙ্ক

news-image

স্ট্রং ইউরোপ ট্যাঙ্ক চ্যালেঞ্জ-২০১৭ সামরিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশ্বের পাঁচ শক্তিধর দেশকে তাক লাগিয়ে দিল অস্ট্রিয়া। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড ও ইউক্রেনকে পিছনে ফেলে দিয়েছে তারা।  গত বছর এই প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছিল জার্মানি।

বিশেষজ্ঞদের মতে এই প্রতিযোগিতার মাধ্যমে একপ্রকার তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে দিল দেশগুলি। ইউরোপে মার্কিন সেনা কমান্ডর লেফটেন্যান্ট জেনারেল বেন হজ জানিয়েছেন, অংশগ্রহণকারী সকল দেশের ট্যাঙ্কের মধ্যে হওয়া এই প্রতিযোগিতায় আসলে প্রতিটি দেশের অত্যাধুনিক সামরিক শক্তি প্রদর্শনের সঠিক সময় ছিল। প্রতিটি দেশের সেনারা অন্যের সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।

মহড়ায় অংশ গ্রহণ করেছিল ন্যাটো বাহিনী। পাঁচ দিন ব্যাপী এই মহড়া চলেছিল জার্মানির গ্রাফেনহোর মিলিটরি ট্রেনিং গ্রাউণ্ডে।

অন্যদিকে মহড়ায় যখন ন্যাটোর দেশগুলো স্থলপথে ট্যাঙ্ক হামলার মহড়া চালাচ্ছে। তখন আরও অত্যাধুনিক মহড়ায় ব্যস্ত পুতিনের রাশিয়া। প্যারাসুটের মাধ্যমে ট্রেনিং ময়দানে ট্যাঙ্ক নামিয়ে শত্রু বিনাশের মহড়া চালাচ্ছিল তারা। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে