,

যৌন হয়রানির অভিযোগে নিউইয়র্কে বিএনপি নেতা গ্রেফতার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বাংলাদেশী তরুণীকে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে নিউইয়র্ক বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

এবিসি৭নিউইয়র্ক টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ খালেকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন বাংলাদেশী বংশোদ্ভূত নিপা মোনালিসা নামের ওই তরুণী। খালেকের ট্যাক্সিতে বন্ধুত্বপূর্ণ যাত্রা শুরুর পর কীভাবে তা ভয়ঙ্কর অপহরণে রূপ নেয় সে চিত্র তুলে ধরেছেন তিনি।

মোনালিসা বলেন, আমি ভয় পেয়েছিলাম। এই লোক কী করতে যাচ্ছে। ২৭ বছর বয়সী মোনালিসার সময় কাটছে এখনো ঘোর আতঙ্কে। তিনি বলেন, গত ৭ এপ্রিল রাতে ব্রঙ্কসের কর্মস্থল থেকে ফেরার পথে ওই ঘটনা ঘটেছে।

তিনি জানান, কর্মস্থল থেকে ফেরার পথে বন্ধু খালেক তাকে নিজের ট্যাক্সিতে করে বাড়িতে পৌঁছে দেয়ার প্রস্তাব দেন। পরে খালেক তাকে গাড়িতে তুলে নিয়ে কানেকটিকাটে যায়। এ সময় তাকে এক হাজার ডলারের বিনিময়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দেয়।

এই পরিস্থিতি থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রের এই নতুন অভিবাসী ট্যাক্সি থেকে লাফিয়ে পালিয়ে আসেন। পরে ৯১১’তে ফোন করেন মোনালিসা। এছাড়া তিনি যে নিউইয়র্কে নেই সেবিষয়টিও বুঝতে পারেন। কানেকটিকাটের নরওয়াক থেকে ৪০ মাইল দূরে ছিলেন ওই সময়।

মোনালিসা বলেন, সে আমাকে ধর্ষণের চেষ্টা করেছে। কিন্তু সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে, আমি নিজেকে রক্ষা করতে পেরেছি।

বাংলাদেশি এই তরুণীর স্বামী শহিদুল ইসলাম বলেন, সে আমার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল। এটাই হচ্ছে মূলকথা। ঘটনাক্রমে ওই সময় এক মোটরসাইকেল আরোহী তাকে নিরাপদ স্থানে নিয়ে পুলিশের জন্য অপেক্ষা করেন।

গত বৃহস্পতিবার ট্যাক্সিচালক খালেককে গ্রেফতার করে পুলিশ। কিন্তু পরদিন আদালত থেকে মুক্তি পায় সে। শহিদুল-মোনালিসা দম্পতি যে বাসায় থাকেন; সেই বাসার নিচতলায় থাকেন বিএনপি নেতা খালেক। তবে এ ব্যাপারে খালেকের পরিবার কোনো মন্তব্য করেনি।

৪৭ বছর বয়সী খালেক ১৯৯৯ সাল থেকে দেশটিতে ট্যাক্সি চালক হিসেবে কাজ করছে। মার্কিন পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত পাঁচবার গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই নাগরিক।

কর্তৃপক্ষ বলছে, এর আগে গত গ্রীষ্মে খালেক এক নারীকে তার ট্যাক্সিতে ডেকে তুলে নেয়। পরে ওই নারীকে পর্নোগ্রাফি দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানায় সে। পরে এ ঘটনায় দায়ের করা এক মামলায় এক হাজার ডলার জরিমানা গুণতে হয় তাকে। তবে বর্তমানে তার লাইসেন্স স্থগিত করা হয়েছে।

খালেক মুক্ত হওয়ায় এখন মোনালিসা ও তার স্বামী আতঙ্কে দিন কাটাচ্ছেন। বাংলাদেশি এই দম্পতি বলছেন, খালেক মুক্ত থাকায় তারা এখন ভয়ের মধ্যে আছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে