সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ বছর পর নেপালে স্থানীয় নির্বাচন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ দুই দশক পর এই প্রথম স্থানীয় নির্বাচনে ভোট দিচ্ছেন নেপালিরা।গণতন্ত্রে উত্তরণের এই মাহেদ্রক্ষণে ভোটাররা লাইন দিয়ে দাঁড়িয়ে তাদের পৌরসভা ও গ্রাম পরিষদের প্রতিনিধি নির্বাচিত করতে ভোট দিচ্ছেন।

রোববার নেপালের তিন প্রদেশে স্থানীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল ৭টায়। মেয়র, ডেপুটি মেয়র, ওয়ার্ড চেয়ারম্যান ও মেম্বরদের মোট ২৮৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৫০ হাজার প্রার্থী।

আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

নেপালের রাজধানী কাঠমাণ্ডুর পৌরনির্বাচনে বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন ৮৭৮ জন। যে কারণে এখানকার ব্যালট পেপার লম্বায় প্রায় ১ মিটার হয়ে গেছে। সব প্রার্থীর প্রতীক দিয়ে ব্যালট পেপার বানাতে গিয়ে এ দশা হয়েছে।

দুই দফায় ভাগ করে স্থানীয় নির্বাচন হচ্ছে। দক্ষিণে সমতল অঞ্চলে ভারতীয় সীমান্ত এলাকায় রাজনৈতিক উত্তাপ থাকায় সেখানে পৃথক দিনে ভোট গ্রহণ হবে। এ অঞ্চলে মাদেশি সংখ্যালঘুরা নতুন প্রবর্তিত সংবিধানে তাদের দাবি অনুযায়ী পরিবর্তনের জন্য লড়াই করছে। সাংবিধানিক পরিবর্তন ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।

নির্বাচনী সহিংসতার আশঙ্কায় দুই দফার নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ হবে ১৪ জুন। ওই দিন চার প্রদেশে একযোগে ভোট হবে।

১৯৯৭ সালে সবশেষ স্থানীয় নির্বাচন হয় নেপালে। তাদের পাঁচ বছরের মেয়াদ শেষ হয় ২০০২ সালে। গৃহযুদ্ধের কারণে আর নির্বাচন হয়নি।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট