ফিটনেস বিহীন বাস বন্ধের দাবিতে মানব বন্ধন

news-image

নিজস্ব প্রতিনিধি : শনিবার সকাল ১১ টায় ঢাকা -সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্রাপাড়া নামক স্থানে মানব বন্ধন করেন সাধারণ যাত্রীরা।

মানব বন্ধনে অংশ নেয় লেগুনা গাড়ির মালিক শ্রমিক ও সাধারণ যাত্রীরা।
তারা এই সময় বলেন সরকার যখন সারা দেশে সিএনজি চালিত অটো রিক্সা মহাসড়কে চলাচল বন্ধ করে দেয় তখন আমরা চার চাকার হুইলার নামাতে যাই,কিন্তু রাস্তায় নামাতে পারছিনা,ফিটনেস বিহীন লোকাল বাসের মালিক শ্রমিকদের জন্য।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মালিক সমিতি চার চাকার হুইলার চলাচলের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করে দেয়। আমরা উচ্চ আদালত থেকে চলাচলের জন্য রায় পাই, আমাদের অনুকুলে উচ্চ আদালত রায় দিলেও আমরা রাস্তায় গাড়ী নামাতে পারছিনা।
ফিটনেস বিহীন লোকাল বাসের মালিকরা চার চাকার হুইলার চলাচলে বাধা সৃস্টি করছে।
কিছু সাধারণ যাত্রীরা অভিযোগ করেন তারা অনেক সময় রোগী নিয়ে যাতায়াত করতে অনেক বেগ পেতে হয়,লোকাল বাসে করে জেলা শহরে পৌছানো কষ্ট সাধ্য হয়ে পড়ে।

বক্তারা আরো বলেন আমরা আজকে মানব বন্ধনের মাধ্যমে প্রশাসনের সুদৃস্টি কামনা করছি। না হয় আমরা খেটে খাওয়া সাধারণ মানুষ সামনে আরো কঠিন কর্মসূচী দিবো। কারণ আমরাও আর দশ জন মানুষের মতো দুবেলা খেয়ে পরে বাঁচতে চাই।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান