,

শাহবাজপুর ইউপি বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

news-image

তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংঘটিত ও গতিশীল করার লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় সমাজ কল্যাণ মাঠে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি শাহবাজপুর ইউনিয়ন শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন শাহবাজপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক রিয়াজ উদ্দিন আহাম্মেদ রিপন। কমিটির সদস্য সচিব ও গত ইউপি নির্বাচনে বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোঃ আমান মিয়ার সঞ্চালনায় সম্মেলনে বিএনপি নেতা আংগুর মাস্টার, প্রবীণ বিএনপি নেতা সোবহান মেম্বার, ইউপি সদস্য রাহিম উদ্দিন, আহবায়ক সদস্য রাশো মিয়া, আহবায়ক সদস্য আবু কাশেম অপর সদস্য ফজু মেম্বার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান সহ বিএনপি, যুবদল, কৃষক দল, ছাদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা করেন, সরাইল উপজেলা যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন, বিএনপি নেতা লিমন মিয়া, যুবদল নেতা রুবেল, মালেক, হেলাল, রুমান, ছাত্র নেতা আতিকুর রহমান (আতিক) প্রমুখ।
পরে সর্বসম্মতি ক্রমে শহবাজপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। এতে আব্দুর রহমানকে সভাপতি, রাহিম মেম্বারকে সিনিয়র সহ-সভাপতি, অলি আহাদকে সাধারণ সম্পাদক, সয়ফুল্লাহ কে সহ-সম্পাদক, আরিফ আহাম্মেদ সাংগঠনিক সম্পাদক সহ ৫১ জনের নাম রয়েছে কমিটিতে। কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেছেন ইউনিয়ন বিএনপির আহবায়ক রিয়াজ উদ্দিন আহাম্মেদ ও সদস্য সচিব মোঃ আমান মিয়া।
আলোচনা সভায় বক্তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালি করতে সকল নেতা কর্মীদের এক সাথে কাজ করার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে