,

বিশ্ব কবি রবীন্দ্রনাথ স্মরণে নাসিরনগরে ঐকতানের কবিতা ও গানের আসর

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : অসাম্প্রদায়িক-বিজ্ঞান-মনষ্ক-মানবিক বোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে “ওগো গুণী কাছে থেকে দূর যারা তাহাদের বাণী যেন শুণি”এই শ্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরের ঐকতান আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় গান-কবিতার আসর বসে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে।বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জম্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকালে এই আসরের বিষয় ছিল ‘কবিতা ও গানের’। এতে অংশগ্রহণ করেন নাসিরনগর ঐকতান আবৃত্তি চর্চা কেন্দ্রের শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা। অধ্যাপক জামিল ফোরকানের সভাপতিত্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিবলী চৌধুরীর সঞ্চালনায় গান ও কবিতা পরিবেশন করেন ঐকতান আবৃত্তি চর্চাকেন্দ্রের ছাত্রছাত্রিরা। সভায় অনুবতি ব্যক্ত করে বক্তারা রাখেন অধ্যাপক জিয়াউদ্দিন,শিক্ষক নওয়াব রেজা,প্রধান শিক্ষক বিজয় সরকার,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,ব্র্যাক কর্মকর্তা মুজিবুর রহমান,মোজাহার আলী,সুরাইয়া জাহান,সুর্বনা সাহা প্রমূখ। শেষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে গান পরিবেশন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে