সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

news-image

নিজস্ব প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ফাহিম (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুই বখাটে যুবক। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের পৌর আধুনিক সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

আহত ফাহিমকে প্রাথমিক পর্যায়ে জেলা সদর হাসপাতাল ও পরবর্তীতে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ফাহিম পৌর শহরের মধ্যপাড়া মহল্লার আল নাছের মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফাহিম পৌর আধুনিক সুপার মার্কেটে তাদেরক দোকান আড়ং গার্মেন্টসে বসেছিলেন। এ সময় ক্রেতা সেজে পাভেল ও রবিন নামের দুই বখাটে যুবক দোকানে এসে ফাকিমের সঙ্গে বয়সে বড়-ছোট হওয়া নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পাভেল ও রবিন তাদের কোমড় থেকে ধারালো ছুরি বের করে ফাহিমকে তার পিঠে ও হাতের আঙ্গুলে ছুরিকাঘাত করে। পরে পার্শ্ববর্তী দোকানের লোকজন ফাহিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় হাত কেটে যাওয়া বখাটে পাভেল সদর হাসপাতালে চিকিৎসা নিতে এলে পুলিশ তাকে আটক করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ সূএে জানা যায়, এ ঘটনায় বখাটে পাভেলকে আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা