সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে জঙ্গি নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই শতভাগ স্বচ্ছতা নিয়ে জঙ্গিবাদ দমন হচ্ছে : আইজিপি

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আজ শনিবার বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে  পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন , দেশে জঙ্গিবাদ দমন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। শতভাগ স্বচ্ছতা নিয়েই জঙ্গিবাদ দমন করা হচ্ছে। প্রতিটি অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়। এ কে এম শহীদুল হক বলেন, জঙ্গিদের আত্মীয়-স্বজনদের মাধ্যমেও তাদের আত্মসমর্পণের প্রস্তাব দেয়া হয়। কিন্তু জঙ্গিরা যখন আত্মসমর্পণ না করে নিজেরা আত্মঘাতী হয়ে পুলিশের ওপর আক্রমণ করে। তখন বাধ্য হয়েই পুলিশকে পাল্টা আক্রমণ করতে হয়। তিনি আরো বলেন, দেশে জঙ্গিবাদের ব্যাপকতা রয়েছে। জঙ্গিবাদ দমনে জাতীয় পর্যায়ে নতুন আরও একটি ইউনিট করা হচ্ছে। পাশাপাশি জেলা পর্যায়েও জঙ্গিবাদ দমনে কাউন্টার টেররিজম ইউনিট হচ্ছে।
এ সময় অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা