,

নাসিরনগরে ৮২ কৃতী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের লক্ষ্যে ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০১৬ সালের এইচএসসি,এসএসসি,জেএসসি ও দাখিল পরীক্ষায় উর্ত্তীণ কৃতি ছাত্রছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ শনিবার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে সমিতির সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব আলহাজ্ব মোঃ আবদুল হামিদের সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের চেতনার সম্পাদক মোঃ আলী আশরাফের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট মোঃ মাহফুজ মিয়া,আইএফআইসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সাধারণ সম্পাদক পরিমল রায়,অধ্যাপক মোঃ রমজান আলী,সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সালাহউদ্দিন মুকুল,সহ-সভাপতি আবু সালেহ মোঃ জাহাঙ্গীর,প্রধান শিক্ষক আবদুর রহিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সম্পাদক গরীবুল্লাহ মোঃ সেলিম,সাংগঠনিক সম্পাদক এডভোকেট লিয়াকত আলী,শিক্ষা বিষয়ক সম্পাদক ডাঃ কামাল হোসেন,প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া,মোঃ সায়েদুর রহমান,কৃতি শিক্ষার্থী ইকরাম আহমেদ সালমান ও দীপ্তি চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে ৮২ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে