,

অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় এবারও শীর্ষে

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতিবারের মতো অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এবারও শীর্ষস্থান ধরে রেখেছে। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৩০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৯৬ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। পাসের হার শতকরা ৯৭.৩৭ ভাগ। তবে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের এই ফলাফলে সন্তুষ্ট নন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন। তিনি বলেন, কুমিল্লা বোর্ডের সামগ্রীক ফলাফলই খারাপ হয়েছে। সে তুলনায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ফল ভালো হয়েছে। তিনি আগামীতে আরও ভালো ফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা সদরের সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৬৩ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। পাসের হার শতকরা ৮৯.৭৬ ভাগ।

গভ. মডেল গালর্স হাই স্কুল থেকে ১৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭২ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। পাসের হার শতকরা ৯১.৯৮ ভাগ।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫০ জন পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। পাসের হার শতকরা ৯৭.৪০ ভাগ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে