,

নাসিরনগরের এসএসসি পরীক্ষার্থী আশুগঞ্জে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নাসিরনগর উপজেলার জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আশানুরুপ ফলাফল না হওয়ায় ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। আজ শুক্রবার সকালে আশুগঞ্জের তালশহর এলাকায় এ ঘটনা ঘটে।ওই ছাত্রর নাম আতিকুর রহমান ইমন। সে জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। আতিকুর রহমান ইমন জেঠাগ্রামের আবদুল আওয়ালের ছেলে। জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শওকতুল ইসলাম জানান,সে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ৩.৯৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু সে ভাল ছাত্র হওয়ায় তার প্রত্যাশা অনুযায়ি জিপিএ-৫ না পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পর বাসায় থাকলেও রাত ৯টায় বাসা থেকে বেড়িয়ে যায়। আজ সকালে তালশহর এলাকায় ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে আতিকুর রহমান ইমনের নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
উল্লেখ্য,জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ১১৯ জন অংশগ্রহন করে ৩৯ জন উর্ত্তীণ হয়েছে।তবে জিপিএ-৫ কেউ পায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে