,

সরাইলের কৃষকের ৫শত হেক্টর জমি পানির নিচে : কৃষকের মধ্যে হাহাকার

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারি র্বষনে উজান থেকে পানি হাওরে নেমে আসায় সরাইল উপজেলার বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। বছরের একমাত্র ফসল বোরো আধা কাঁচা অবস্থায় অকাল বন্যায় পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকের স্বপ্ন, সাধ, বেঁচে থাকার একমাত্র অবলম্বন সব শেষ হয়ে গেছে। লাখ টাকা ঋণ করে জমিতে ঢেলেছেন যে কৃষক, আজ সেই কৃষকের জমির কাঁচা ধান পানির নিচে । তলিয়ে যাওয়া আমন বোরো ধানের জমির উপর বর্তমানে ৪/৫ ফুট পানি রয়েছে। এবং পানির নিচের ধান পচন ধরেছে । ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষকদের প্রায় ৫ শত হেক্টর আধা পাকা ধানের জমি বৃষ্টির পানিতে তলিয়ে যায়। এত কৃষকদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে।। তলিয়ে যাওয়া ৫ শত হেক্টর জমি মধ্যে সরেজমিনে দেখাযায়, সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের কৃষকদের প্রায় ৩ শত হেক্টর জমির মালিক রয়েছে। এসব জমি নাসিরনগর উপজেলার আকাশি ও শাপলা বিল এলাকায় অবস্থিত। বাকী ২ শত হেক্টর কৃষি জমি সরাইল উপজেলার আতিয়া বিলে রয়েছে।সরাইল উপজেলার কৃষকরা সরকারি ত্রাণ পাওয়া থেকে বঞ্চিত হতে পারে এমন আশংকা করে কৃষকরা দুঃখে বুক চাপড়াচ্ছেন। শাহাজাদাপুর এলাকার একাদিক কৃষকরা বলেন আমাদের জমি নাসিরনগর উপজেলায় কিন্তু আমাদের বাড়ী সরাইল উপজেলার শাহাজাদাপুর গ্রামের কৃষকরা আরো বলেন নাছিরনগর ও সরাইল উপজেলার কৃষি অফিসার আমাদের খোজ খবর নেয়নি । উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, সরাইল হাওরের সর্বশেষ পরিস্থিতি জেলা কৃষি সম্পসারণ উপ-পরিচালককে জানিয়েছি। আশা করি দ্রুত একটা ব্যবস্থা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে