,

মে দিবস আসে আবার চলেযায় ! নারী ও শিশু শ্রমিকরা তাদের  ন্যায্য মজুরি থেকে আজ ও বঞ্চিত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : মে দিবস আসে আর যায়, কিন্তু নারী শ্রমিকদের ভাগ্যের তেমন পরিবর্তন হচ্ছে না। একই ধারাবাহিকতায় আগৈলঝাড়ায় নারী শ্রমিকরাও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়ে আসছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিভিন্ন উপজেলার নারী শ্রমিকেরা এখন ঘর গৃহস্থলির কাজের গন্ডি পেরিয়ে হাতে হাতুড়ি, কোদাল আর কাস্তে, মাথায় ঝুঁড়ি নিয়ে অভাব অনটন ক্ষুধা আর দারিদ্র্যতা থেকে মুক্তি পাওয়ার জন্য সকাল-সন্ধ্যা কাজ করে চলেছেন। ইট-পাথর ভাঙা, মাটি কাটা, সিমেন্ট বালু মিশ্রণ, রাস্তাঘাট নির্মাণ ও চা-মিষ্টির দোকানে পানি টানার মতো কঠিন পরিশ্রম করেও ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন নারী শ্রমিকরা। একই অবস্থা শিশু শ্রমিকদেরও।

শহরতলী ঘাটুরা গ্রামের রোকসানা বেগম  জানান, সকাল থেকে প্রায় সময় সন্ধ্যা  পর্যন্ত বিভিন্ন জায়গায় ঢালাইর কাজ করে ১২০/১৫০ টাকা পায়। কিন্তু পুরুষ শ্রমিকরা আমাদের সাথে কাজ করে প্রায় ৪০০/৫০০ টাকা গড়ে প্রতিদিন। আমরা সমান কাজ করে তাদের অর্ধেক ও পাইনা। যা পায় তা দিয়ে কোনো রকমে খেয়ে বেঁচে আছি। তবে বাড়ি-ঘর না থাকায় রাতে উপজেলা পরিষদের বারান্দায় অন্য কোনো স্থানে ঘুমিয়ে রাত কাটাতে হয়। রাত পোহালেই আবার জীবন যুদ্ধে নামি। ইট-পাথর ভাঙা মহিলা শ্রমিক কাকলী জানান, কন্ট্রাকটররা ইট-পাথর ভাঙার জন্য প্রতি ফুট হিসেবে টাকা দেয়। এতে প্রতিদিন গড়ে ৯০-১০০ টাকার কাজ করা যায়। এ স্বল্প আয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করা সম্ভব হয় না। স্থানীয় একাধিক এনজিও’তে কর্মরত নারী শ্রমিকেরা জানান, তারা সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত হাঁড়ভাঙা খাটুনি খেটে ২শ টাকার বেশি রোজগার করতে পারেন না। দ্রব্যমূল বৃদ্ধির কারণে তাদের পারিশ্রমিকও বাড়ানোর দাবি করেন নারী শ্রমিকরা। বিশেষ করে মে দিবস উপলক্ষে বিভিন্ন আলোচনা হলেও নারী শ্রমিকেরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে