,

কসবায় বাড়ির সামনে গেটের ছাউনি ভেঙে স্কুলছাত্রের মৃত্যু

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ির সামনে গেটের পাকা ছাউনি ভেঙে রাকিব (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।আজ রোববার দুপুর ৩টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের গঙ্গানগর গ্রামে এ  মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত রাকিব গঙ্গানগর গ্রামের প্রবাসী মঈনুদ্দিন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমি নিজে ঘটনা স্হলে গিয়েছিলাম। দুপুরে রাকিব তার দুই বন্ধুকে নিয়ে বাড়ির পাশে খেলা করছিল। এসময় তার সাথে থাকা অন্য দুই বন্ধু প্রতিবেশির একটি বাড়ির সামনে গেটের উপরে উঠে খেলা করার সময়  পাকা ছাউনি হঠাৎ ভেঙে রাকিবের ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় রাকিব। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ এখনো দেয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ