আখাউড়ায় মাদক বিরোধী মানববন্ধন

news-image

আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মাদক বিরোধী অভিযান চলমান রাখার দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে আখাউড়া পৌরশহরের সড়ক বাজারস্থ মটরস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ওই মানববন্ধনে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ যোগ দেন। উপজেলা মাদক বিরোধী আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন পালন করা হয়। পরে উপজেলা মাদক বিরোধী আন্দোলনের আহবায়ক সৈয়দ তানভীর শাহের পরিচালনায় পথসভায় বক্তৃতা করেন আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার, উত্তর ইউপি চেয়ারম্যান মো. হান্নান ভূইয়া স্বপন, পৌরযুবলীগের সভাপতি মো. মনির হোসেন খান, পৌর আওয়ামীলীগের নেতা শিপন হায়দার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক সমীর চক্রবর্তী, উপজেলা যুবলীগ নেতা মোক্তার হোসেন ফয়সাল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক যুবরাজ শাহ রাসেল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান