,

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ডাকাত আটক অস্ত্র উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৌর শহরের পৈরতলা রেলক্রসিংয়ের সামনে থেকে গতকাল শনিবার রাত ১১টার দিকে  দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ।  ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। আটকরা ডাকাতরা হলেন- সদর উপজেলার দক্ষিণ জাঙ্গাল গ্রামের মতিন মুহুরির ছেলে ফরহাদ (৩২), কাজীপাড়া মহল্লার নেহার মিয়ার ছেলে নাহিদুল ইসলাম (২৫) ও একই মহল্লার মর্তুজ আলীর ছেলে অদুদ মিয়া (২৭) এবং মেড্ডা এলাকার আবদুর রব মিয়ার ছেলে এরশাদ মিয়া (২৫)। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুর রহমান জানান, আমরা গোপন সংবাদের ভিওিতে রাতে জানতে পারি পৌর শহরের  পৈরতলা রেলক্রসিংয়ের সামনে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- তখন  খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের  ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় একটি পাপাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও  দুইটি রামদা, ধারালো কাটার ও স্টিলের পাইপসহ ওই ৪ ডাকাতকে আটক করা হয়। এ ঘটনায় থানায় অস্ত্র উদ্ধার ও ডাকাতির প্রস্তুতির জন্য পৃথক দুটি  মামলা হয় ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে