বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ চরচারতলা ইউনিয়ন আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ চরচারতলা ইউনিয়ন আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে চরচারতলা ইউনিয়নের আহবায়ক মো. আইয়ুব খানকে সভাপতি ও যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির সরকারকে সাধারণ সম্পাদক করা হয়।

শনিবার বিকালে উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্জ মঈনুদ্দিন মঈন।

আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর আহবায়ক হাজী মো. ছফিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক মো. আবু নাছের আহমেদ, সদস্য হেবজুল বারী, হাজী মোবারক আলী চৌধূরী, হাজী সায়েদুর রহমান, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউল করিম খান সাজু, তারুয়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. ইদ্রিস হাসান, আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া, আশুগঞ্জ সদর ইউনয়িনের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধূরী, উপজেলা যুবলীগ এর আহবায়ক ও চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন খন্দকার, যুগ্ম আহবায়ক শাহিন আলম বকশী, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মো. মোর্শেদ মাষ্টার, তালশহর ইউনিয়ন আওয়ামী লীগ এর ষবাপতি মো. হারুনূর রশিদ, আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আবু আব্দুল্লাহ, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মো. সাদেক মিয়া, বন্দর আয়ামীলীগ এর সভাপতি মো. বাবুল মিয়া, জেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য স্বপ্না বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগ এর সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা মকবুল, সাধারন সম্পাদক জোৎ¯œা চৌধূরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর আহবায়ক মো. শাহিন শিকদার, উপজেলা কৃষক লীগ এর সভাপতি মো. নজরুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মারুফ আহমেদ রনি, উপজেলা শ্রমিকলীগ এর সভাপতি মো. আবু মূসা, উপজেলা যুব মহিলালীগ এর সভাপতি নীলা সিকাদার সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামীলীগ এর আহবায়ক হাজী মো. ছফিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে চরচারতলা ইউনিয়নের আহবায়ক মো. আইয়ুব খানকে সভাপতি ও যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির সরকারকে সাধারণ সম্পাদক করা হয়। এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৬৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ