বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে সম্মেলন নিয়ে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

news-image

আশুগঞ্জ প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের ডাকা সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করায় উপজেলার লালপুরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত লালপুর এস.কে দাস উচ্চ বিদ্যালয় মাঠ ও এর আশপাশ এলাকায় সব ধরণের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, দুপুর ৩টার দিকে লালপুর এস.কে দাস উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ডাকেন ইউপি চেয়ারম্যান আবুল খায়ের। তবে আওয়ামী লীগে আবুল খায়েরের কোনো পদ না থাকায় তিনি সম্মেলন ডাকতে পারেন না বলে স্থানীয় ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা সম্মেলনের বিরোধীতা করছেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত এস.কে দাস উচ্চ বিদ্যালয় মাঠ ও এর আশপাশ এলাকায় সব ধরণের সভা-সমাবেশ, মোটর শোভাযাত্রা নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

এ জাতীয় আরও খবর