বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

news-image

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’দল গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে আহত ৩০। বুধবারবার দুপুর ১টার দিকে উপজেলার নোয়াগাও ইউনিয়নের কাঠানিশার নামক স্থানে এই সংর্ঘষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই কাঠানিশর এলাকার মিজান মেম্ভার ও বাচ্চু মিয়ার বাড়ীর লোকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। বুধবার সকালে বাচ্চু মিয়ার বাড়ীর ছেলেরা স্কুলে যাওয়ার পথে মিজান মেম্ভারের এলাকায় গেলে ওই এলাকার যুবকদের সাথে তাদের কথা-কাটাকাটি হয়। এর সূত্র ধরে দুপুরে ১টায় কয়েকজন লোক লাঠিসোঠা নিয়ে হামলার উদ্দেশ্যে ঔ এলাকার দিকে অগ্রসর হয়। খবর পেয়ে দু‘এলাকার বাসিন্দাদের মধ্যে হামলা চলে । হামলা চলাকালে আহত হয় উভয় দলের অন্তত ৩০ জন। সংঘর্ষের ঘটনায় আহতদের সরাইল হাসপাতালে চিকিৎসা নেয়া হয়েছে । সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপক কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরেই দুই গ্রামবাসীদের মধ্যে বনিবনা হচ্ছিলো না। আজকের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

বিশ্বকাপ মিশনে রোনালদো

কেশম দ্বীপে মার্কিন হামলা, উত্তেজনা বৃদ্ধি