সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইসহাক সুমন (৩০) ও সন্তোষ সূত্রধর (২২) নামে দুই সাংবাদিক আহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টা দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত সুমন এটিএন বাংলার জেলা প্রতিনিধি ও সন্তোষ চিত্র সাংবাদিক।

আহত সাংবাদিক ইসহাক সুমন জানান, দুপুরে সংবাদ সংগ্রহের কাজ শেষে মোটরসাইকেলে করে আশুগঞ্জ উপজেলার কামাউড়া থেকে উপজেলা সদরে ফিরছিলেন।

পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর সামনে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটারসাইকেল থেকে সুমন ও সন্তোষ সড়কে ছিটকে পড়েন।

এ ঘটনায় সুমনের ডান হাত ভেঙে গেছে এবং সন্তোষ সামান্য আহত হয়েছেন। তারা দুজনই স্থানীয় ডে-নাইট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই