আখাউড়ায় জমিতে জোঁক, কৃষক বিপাকে

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় বোরো ধানের জমিতে জোঁক থাকায় ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক। ফলে পাকা ধান জমিতেই ঝড়ে পড়ছে। জোঁক আতংকে ধান কাটা শ্রমিকরাও জমিতে নামতে চাইছে না বলে বিপাকে পড়েছেন গ্রামের কৃষক।
খোঁজ নিয়ে জানা যায়, ছোট কুড়িপাইকা, আনোয়ারপুর, হীরাপুুর, নুরপুর, চানপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের জমিতে মাত্রাতিরিক্ত জোঁক থাকায় কৃষকরা তাদের পাকা ধান কাটা নিয়ে সমস্যায় পড়েছেন। স্থানীয় কৃষকরা জানায়, জমিগুলোতে মাত্রাতিরিক্ত জোঁক কিলবিল করছে। শ্রমিকরা ধান কাটতে নামলেই জোঁকগুলো দুই পা বেয়ে শরীরের অন্য স্থানে আক্রমন করে। এ থেকে রক্ষা পেতে তারা কৃষি কার্যালয় কর্তৃক সরবরাহকৃত লবণ-চুন আর স্থানীয় প্রযুক্তি ব্যবহার করেও ঠেকাতে পারছে না জোঁকের আক্রমণ। বেশি টাকা দিয়েও শ্রমিকদের জমিতে নামানো যাচ্ছে না।
ছোট কুড়িপাই গ্রামের কৃষক সামসু মিয়া  বলেন, শ্রমিক না পেয়ে আমরা দুই পায়ে ফুল প্যান কেটে মোজা বানিয়ে ধান কাটতে জমিতে নেমেছি। নাসির মিয়া বলেন, বিল-হাওড়ের খালগুলো ভরাট হয়ে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জোঁকের প্রকোপ বেড়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান