বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত

news-image

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় পৌরসভা কর্মকর্তা কর্মচারীরা সরকারী কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন প্রদানের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। গতকাল বুধবার সকালে স্থানীয় পৌরসভা প্রাঙ্গনে বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন জেলা শাখা আয়োজিত ঘন্টা ব্যাপী মানবন্ধনে জেলা শাখার সভাপতি সৈয়দ মো: আবুজর গিফরীর সভাপতিত্বে এতে বক্ত্যব রাখেন সহ-সভাপতি রেজাউল করিম, সাধারন সম্পাদক মো: ইলিয়াছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর প্রমুখ। বক্তারা বলেন বাংলাদেশের ৩শ,২৬টি পৌরসভার ২৬ হাজার কর্মচারী বেতন ভাতা ও পেনশন সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিতে হবে, অন্যথায় দাবি আদায়ে আরো বৃহত্তর কর্মসূচীর ঘোষনা দেওয়া হবে। পরে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ