ওসমান উদ্দিন মাখন আর নেই
নিজস্ব প্রতিনিধি : সরাইল উপজেলা ইসলামী যুব খেলাফতের সহসভাপতি হোসাইন আহম্মদ সুমনের পিতা কুট্টাপাড়া গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী ওসমান উদ্দিন (মাখন মিয়া) (৬৫) গত সোমবার সকাল ৮ টায় ঢাকাস্থ মীরপুর ডেলটা মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি …..রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী,৩ ছেলে,২ মেয়েসহ অসংখ্য আত্নীয় – স্বজন রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ আছর কুট্টাপাড়া খেলার মাঠে জানাযার নামাজের শেষে পশ্চিম কুট্টাপাড়া পারিবারিক কবস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা চেয়ারম্যান এড: আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, আওয়ামীলীগের আহবায়ক এড. নাজমুল হোসেন, বিএনপির সেক্রেটারী আনোয়ার হোসেন মাষ্ঠার, সরাইল উপজেলা প্রেক্লাবের সভাপতি মো:শফিকুর রহমান,সাধারন সম্পাদক আবেদুর আর শাহীন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ফোরামের সেক্রেটারী হাজী মাহফুজ আলী তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোক প্রকাশ করেছেন।











